শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ভারতের বিমানবন্দর ফণীতে লণ্ডভণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০১৯
  • ৫০৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের দাপটে বিপুল ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত মাত্র ১৫ মিনিটে ফণীর আঘাতে বিধ্বস্ত হয় বিমানবন্দরটি।

বিমানবন্দরে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কারণে প্রায় ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। আজ শনিবার দুপুর থেকে বিমান পরিষেবা চালু হতে পারে বলে জানা যাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে টুইটারে একটি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিকেলের মধ্যে পরিষেবা স্বাভাবিক করা হবে। বিমানবন্দর পুনর্গঠনের কাজ চলছে বলে জানান।

বিমানবন্দর চত্বরে একাধিক গাছ উপড়ে পড়ে ফণীর দাপটে। বন্ধ হয়ে যায় বিমানবন্দরের ভেতরে চলার রাস্তা। ভুবনেশ্বর বিমানবন্দর ভারতের ১৩তম ব্যস্ত বিমানবন্দর। বিমানবন্দরে ঢোকার রাস্তায় হোর্ডিং-সহ একাধিক কাঠামো ভেঙে পড়ে।

এ ছাড়া প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ ও দেওয়ালের অংশ ভেঙে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভুবনেশ্বর ও সংলগ্ন এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দর সংলগ্ন দোকানপাটও ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে।
সুত্রঃ দৈনিক আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com