মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

নায়ক ফেরদৌস পশ্চিমবঙ্গে বিজেপির তোপের মুখে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৫৬৪ বার পঠিত

বিনোদন ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিজেপির তোপের মুখে পড়লেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পাশাপাশি ভক্তদের মধ্যেও সৃষ্টি করেন ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। রোববার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারণা চালান এই নায়ক। এদিন প্রার্থী কানাইয়ালাল হুডখোলা গাড়িতে করে ফেরদৌসকে নিয়ে রোড শো করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই প্রচারণায় ফেরদৌসের সঙ্গে ছিলেন টালিগঞ্জের আরও দুই জনপ্রিয় তারকা অঙ্কুশ ও পায়েল সরকার।

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, দার্জিলিং ও জলপাইগুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারও রাজ্যটির করণদিহি এবং ইসলামপুরের দুইটি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায় ফেরদৌসকে।

এদিকে ভারতের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি নাগরিকের অংশগ্রহণে সমালোচনার ঝড় বইছে। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করায়! আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

এ রকম আগে হয়নি জানিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ্য করে তিনি বলেন, ‘আগামীকাল হয়তো মমতা ব্যানার্জি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিয়ে তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ডাকতে পারেন।’

দিনাজপুর জেলার ৫০ শতাংশ মুসলিম ভোটারদের আকৃষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি। তিনি বলেন ‘তৃণমূল আসলে আমাদের দেখে ভয় পেয়ে গেছে, তাই বাংলাদেশ থেকে অভিনেতা নিয়ে এসেছে তারা।’

দিলীপ ঘোষের এমন তীর্যক মন্তব্যের পর কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মুসারফ হুসেন জানান, ‘ফেরদৌস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা। আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শো-এ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম এবং তিনিও রাজি হয়েছেন। এছাড়া আর কিছুই নয়।’

উলেস্নখ্য, এর আগে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। সেখানেও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিলেন তিনি।
সুত্রঃ যায়যায় দিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com