রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

শায়েস্তাগঞ্জে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ‘আহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাক সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে আলফাজ মিয়া (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মহাসড়কের নুরপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আলফাজ মিয়া উপজেলার বিশাউড়া গ্রামের শুক্কুর মিয়ার পুত্র ও নবগঠিত ব্রাহ্মনডোরা ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আনিছুজ্জামান জানান, মহাসড়কের নুরপুরে দ্রুতগামী একটি ট্রাকের সাথে সিএনজি (অটোরিক্সার) মুখোমুখো সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই আলফাজ মিয়া নিহত হয়। পরে তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এছাড়াও এ ঘটনায় অন্যান্য আহত, রাফিজুল ইসলাম বিলাল মিয়া, ইমন মিয়া ও তৌহিদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান জানান, আলফাজ মিয়া নামে এক ব্যক্তি কে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়েছে। অন্যান্য আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com