বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

কেউই ফেভারিট নয় বিশ্বকাপে: কোহলি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৫৪২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:হঠাৎ ছন্দপতন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হার। দলের এমন ব্যর্থতা বিশ্বকাপের আগে যেন বাস্তবতাকে মনে করিয়ে দিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তার মতে, আসছে বিশ্বকাপে কেউই ফেভারিট নয়।

বুধবার দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে অস্ট্রেলিয়ার কাছে ৩৫ রানে হারে ভারত। ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অজিরা। অথচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। পরের তিন ম্যাচে আর ছন্দ ধরে রাখতে পারর না তারা।

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বললেন কোহলি, “সত্যি বলতে বিশ্বকাপে সব দলই হুমকি। বিশ্বকাপে যে কোনো দল জেগে উঠতে পারে। যদি সেটা হয় তবে তাদের থামানো সত্যিই, সত্যিই খুব কঠিন হবে।”

“আমি মনে করি না, কোনো দল বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করবে। যেকোনো দলই ভয়ংকর হয়ে উঠতে পারে।”

“আপনারা দেখেছেন, ওয়েস্ট ইন্ডিজ কিভাবে জেগে উঠেছে। তারা বিশ্বকাপে বড় হুমকি হবে। কারণ তারা ভারসাম্য পেয়ে গেছে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল হবে। অস্ট্রেলিয়াকেও ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে, আমরাও শক্তিশালী। নিউ জিল্যান্ড ভালো দল, পাকিস্তান তাদের দিনে যে কাউকে হারাতে পারে।”

সুত্র: দেশ রূপান্তর 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com