বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পেজ হ্যাকড

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৫৬৬ বার পঠিত

প্রথম সেবা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পেজ ও ই-মেইল হ্যাক করা হয়েছে। ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনাও ঘটেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, শুক্রবার সকালে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর আইডি উদ্ধারের চেষ্টা করেও পারা যায়নি।

অবশ্য শনিবার সকাল ৯টা ৪৫ মিনিরে দিকে নসরুল হামিদের পেজটি ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না।

মীর আসলাম উদ্দিন বলেন, “নসরুল হামিদের ফেসবুক হ্যাকড হয়েছে। কোনো স্ট্যাটাস বা তার ই-মেইল থেকে কোনো মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।”

তিনি বলেন, “শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন একের পর এক স্ট্যাটাস দেওয়া হচ্ছে আইডি থেকে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে।”

ওই পেজ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থাকে জড়িয়েও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনাও ঘটেছে।
সুত্রঃ দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com