শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই

কে আমাকে বিয়ে করে দেখি: শ্রাবন্তী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৫২২ বার পঠিত

বিনোদন ডেস্কঃ‘আমি বিয়ে করব না, দেখি কে আমাকে বিয়ে করে।’ কথাটি বলছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে এই বিয়ে না করার সিদ্ধান্তকে ব্যক্তিগত ভাববেন না। কারণ এটি সংলাপ সিনেমার।

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ছবি ‘গুগলি’তে অভিনয় করেছেন শ্রাবন্তী। সেই ছবিতে রয়েছে এই সংলাপ। শুক্রবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। এর আগে মুক্তি পেয়েছে ‘গুগলি’র প্রথম ট্রেলার।

অভিমন্যু বলেন, ‘ও গুগলি। সৌম্যদীপ্ত। এর আগে সিরিয়ালে কাজ করেছে। কিন্তু সিনেমা এই প্রথম। এই ছবিটা ফ্যামিলি ইমোশনাল ড্রামা। ওর বাবা-মায়ের চরিত্রে করেছে সোহম-শ্রাবন্তী। এটুকু বলতে পারি, এই জুটিকে একেবারে অন্য ভাবে প্রেজেন্ট করেছি।’

ট্রেলারে রয়েছে এমন এক দম্পতির গল্প যাদের কথা বলায় সমস্যা রয়েছে। তারা তোতলা। সন্তানও কি তোতলা হবে? এই চিন্তা রয়েছে দম্পতির।

‘গুগলি’র গল্প, চিত্রনাট্য সবই করেছেন অভিমন্যু। এর আগে তার পরিচালিত দু’টি ছবি দেখেছেন দর্শক। সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে চলতি মাসেই। আদ্যন্ত পারিবারিক গল্প দর্শকের ভাল লাগবে বলেই মনে করেন টিম ‘গুগলি’র সদস্যরা।

সুত্রঃ আলোকিত বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com