বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

কলকাতায় সেরার তালিকায় শাকিব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বছরজুড়ে যেসব তারকা আলোচনায় থাকেন, দর্শক যাদের নিয়ে মাতামাতি করেন তাদের বাছাই করে সেরাদের তালিকা প্রকাশ করে কলকাতা টাইমস। হ্যাশট্যাগে ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’-এ সেরা ২০ জন তারকার তালিকায় এবার প্রথমবারের মতো এলো বাংলাদেশি কোনো অভিনেতার নাম! হ্যাঁ। সেরা ২০ জনের মধ্যে স্থান করে নিলেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান।

গেল বছর কলকাতায় শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি চালবাজ (নায়িকা শুভশ্রী), ভাইজান এলো রে (শ্রাবন্তী, পায়েল), নাকাব (সায়ন্তিকা, নুসরাত) মুক্তি পায়। এ ছবিগুলোর ব্যবসা, দর্শকদের চাহিদা, সহশিল্পী সবকিছু বিবেচনা করে ‘কলকাতা টাইমস’ সেরা ২০ তারকার মধ্যে ১৮-তে স্থান দিয়েছে শাকিব খানকে। গত মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে তারা।

সেখানে বলা হয়েছে, শাকিব খান তার স্টারডম দিয়ে হঠাৎ পশ্চিমবঙ্গের নারীদের মনে ঝড় তুলেছিলেন। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সিনেতারকা। আমরা তার পরের কাজের জন্য অপেক্ষা করছি। সংক্ষিপ্ত পরিচিতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে তুমুল জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার শাকিব।

কলকাতায় শাকিব খান অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল গত বছর রোজার ঈদে (ভাইজান এলো রে)। তারপর এই নায়ক কলকাতার আর কোনো ছবিতে কাজ করেননি। মনোযোগ দিয়েছিলেন দেশের ছবিতে। চেয়েছিলেন, দেশের ছবিতে কাজ করে সিনেমা চাঙ্গা রাখবেন। তারপর একটু প্রেম দরকার, শাহেনশাহ ছবি দুটিতে কাজ শুরু করেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ ও এ দেশের শিল্পীদের জন্য এটা অত্যন্ত সম্মানজনক। ভিনদেশের নায়ক হয়েও আরেক দেশের শীর্ষ তারকাদের সঙ্গে তালিকায় ঠাঁই পাওয়া অনেক বড় ব্যাপার। শাকিব খান যদি তার ক্যারিয়ার ও কাজ বাছাইয়ে আরও সচেতন হন এবং নিয়মিত কলকাতায় কাজ করতেন, তবে তিনি সেখানকার শীর্ষ তারকাদের সঙ্গে টেক্কা দিতে পারবেন।

সুত্রঃ দেশ রুপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com