মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান। নিহতরা হল, ওই গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)। স্থানীয়দের বরাতে ওসি ডালিম বলেন, দুপুরে প্রলয় ও সুর্য অন্যান্য শিশুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে। “গোসলের এক পর্যায়ে প্রলয় ও সুর্য সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় ! এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।”ডালিম বলেন, পরে স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ওসি বলেন, লাশ উদ্ধার করে সুরতহালের প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য তাদের পরিবার আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com