বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০ ॥ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে মসজিদ ও মাদ্রাসার রাখা টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল ২৭ নভেম্বর বুধবার সকাল প্রায় ১০টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকারও বেশি রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ যাবত বেশ কয়েকবার মাদ্রাসা কমিটির সভাপতি বশির মিয়াসহ গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই শাজাহান মিয়া হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকেন। এরই প্রেক্ষিতে ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. জুনাব আলী বলেন, ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এবাদুর রহমান জানায় ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আব্দুল হামিদ মিয়া দলীয় ক্ষমতার বলে মসজিদের ৬৫ হাজার টাকা মুকিত মেম্বারের কাছ থেকে নিয়ে নেয়। সাবেক মেম্বার লতিফুর মিয়া মাদ্রাসার ১০ হাজার টাকা আত্মসাৎ করে এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের এক পর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নোয়াগড় গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজমিরীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। এদিকে সংঘর্ষে জড়িত থাকার দায়ে ৩ জন সেনাবাহিনী আটক করেছে। আটককৃতরা হল- ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুকিত মিয়া, হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com