বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেও সিরিজ হারল বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৯ বার পঠিত

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। মার্টিন গাপটিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। আগের ম্যাচেও গাপটিলের অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আর দ্বিতীয় ওয়ানডে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়েছে মাশরাফি বিন মর্তুজার দলের।

শনিবার ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৮১ রানের মধ্যে লিটস দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম বিদায় নেন। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে হাফসেঞ্চুরি করেন মোহাম্মদ মিঠুন। সাব্বির রহমানের সঙ্গে তিনি ৭৫ রানে জুটি গড়লে দুইশ’ রানের কোটা পেরোয় টাইগাররা।

৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রানের স্কোর করে বাংলাদেশ।

জবাবে মার্টিন গাপটিলের মারকুটে ১১৮ রান ও কেইন উইলিয়ামসনের অপরাজিত ৬৫ রানে ভর করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন গাপটিল।

আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com