বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

ব্যর্থতার মাঝে উজ্জ্বল মিঠুন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১৪ বার পঠিত
Bangladesh's batsman Mohammad Mithun celebrates reaching his half century (50 runs) during the first one-day international (ODI) cricket match between New Zealand and Bangladesh in Napier on February 13, 2019. (Photo by Marty MELVILLE / AFP)

অনলাইন ডেস্কঃ তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা যখন ব্যর্থ, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্যুতি ছড়ালেন মোহাম্মদ মিঠুন। তার ব্যাটে নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন অঙ্কে পৌঁছানোর আগে অলআউট হওয়ার লজ্জা এড়িয়েছে বাংলাদেশ।

অষ্টম উইকেট জুটিতে মিঠুনকে ভালো সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সাউফউদ্দিন (৫৮ বলে ৪১ রান)। এই জুটিতে এসেছে গুরুত্বপূর্ণ ৮৪ রান। তাতে যেন হালে পানি পায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। নির্ধারিত ওভারের সাত বল আগে গুঁড়িয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩২ রান। এর মধ্যে মিঠুন ও সাইফউদ্দিনের রানই ১০৩!

অষ্টম ওভারের শেষ বলে মুশফিকুর রহিম আউট হলে উইকেটে আসেন মিঠুন। পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পেরেছিলেন পাঁচ নম্বরে নামা এই ব্যাটসম্যান। উইকেটে পড়ে থাকেন মাটি কামড়ে। মাত্র ৪২ রানে চার উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব মিঠুন তুলে নেন নিজের কাঁধে।

দলকে এগিয়ে নেওয়ার পথে মিঠুন মাহমুদউল্লাহ সঙ্গে ২৯, সাব্বির রহমানের সঙ্গে ২৩, মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৩৭ ও সাইফউদ্দিনের ৮৪ ও মাশরাফীর সঙ্গে ১৪ রানের জুটি গড়েন। বাংলাদেশ দলের পুরো ইনিংসই যেন হয়ে ওঠে মিঠুনময়।

এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় অর্ধশতকের দেখা পেয়ে যান মিঠুন। ৭৩ বলে চার বাউন্ডারিতে অর্ধশতক পূর্ণ করা ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত উইকেট ছাড়া হন দলীয় ২২৯ রানে। এর আগে করেন ৬২ রান। তার বলের ইনিংসটিতে রয়েছে পাঁচটি চারের মার। আর এক রান করতে পারলে ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ৬৩ রানের ইনিংসটিই স্পর্শ করতে পারতেন মিঠুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com