রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৬৪৬ বার পঠিত

হাসান চৌধুরী, নবীগঞ্জ:– নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি শাহপুর গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের সর্তক করা হয়।

জানা যায়, মঙ্গলবার(২৯ মার্চ) উপজেলার উল্লিখিত গ্রামে একটি বাল্য বিয়ে সংগঠিত হচ্ছে গোপন সূত্রে এ রকম খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করেন।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এসআই মৃদুল সরকারের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।নবীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

হাসান চৌধুরী, নবীগঞ্জ:- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি শাহপুর গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের সর্তক করা হয়।

জানা যায়, মঙ্গলবার(২৯ মার্চ) উপজেলার উল্লিখিত গ্রামে একটি বাল্য বিয়ে সংগঠিত হচ্ছে গোপন সূত্রে এ রকম খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করেন।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এসআই মৃদুল সরকারের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com