বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জে ৫৮ কনেস্টেবল পদে ২ হাজার প্রার্থী দিচ্ছে পরীক্ষা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৩২ বার পঠিত

আব্দুর রাজ্জাক রাজু চুনারুঘাটঃ-হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী। নিয়োগ পেতে অবৈধ প্রক্রিয়ায় প্রতারকের ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরি প্রত্যাশীদের সতর্ক করেছে জেলা পুলিশ।

জানা গেছে, এ বছরের শুরুর দিকে হবিগঞ্জে ৫৮ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ পর্যন্ত আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) থেকে আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত সকাল ৮টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে আবেদনকারীদের শারীরিক মাপ, সহনীলতা ও কাগজপত্র যাচাই করা হবে। আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় একই স্থানে লিখিত পরীক্ষা এবং ২০ এপ্রিল সেখানে নেওয়া হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

পরে কৃতকার্যদের ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি বলেন, গত বছরের শেষের দিকে হবিগঞ্জে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারীসহ ৪৪ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় আবেদন করেছিলেন ১ হাজার ৭৬০ তরুণ-তরুণী।

পুনরায় আরও ৫৮ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আগের নিয়োগটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। চলতি নিয়োগেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে। কেউ কোনো প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ হলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com