সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ জন্টুর জানাযায় মানুষের ঢল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার– বাবা’র কবরের পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন হবিগঞ্জের ক্রীড়াঙ্গণের প্রিয় মুখ দেলোয়ার হোসেন ঝন্টু। গতকাল সোমবার সকাল ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় অংশ নেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ বেলায়াত হোসেন দিপু। উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন ঝন্টু গত রবিবার (৬ মার্চ) বেলা তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইটে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ বছরের এক ছেলে ও মা-ভাই-বোন, আত্মীয় -স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com