বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

নিজেকে ফিট রাখার রহস্য ফাঁস করলেন নায়িকা অপু বিশ্বাস

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২০ বার পঠিত

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রে লাস্যময়ী অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি ৩০ কেজি ওজন কমিয়েছেন। একবছর আগে সন্তানসহ অপু বিশ্বাস যখন টেলিভিশনের পর্দায় হাজির হন, তখন ওজন ছিল ৯৫ কেজি। এক বছর পর তার ওজন ৬৫ কেজি। তবে ছবিতে অভিনয়ের জন্য কমাতে হবে আরও ৮ কেজি। সম্প্রতি ব্রাকের একটি অনুষ্ঠানে নিজেকে ফিট থাকার রহস্য শেষ পর্যন্ত ফাঁস করে দিলেন অপু বিশ্বাস।
মা হওয়ার আগের সেই ফিগার ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন অপু। রাজধানীর একটি জিমে মাস খানেক ধরে নিয়মিত যাচ্ছেন। বিয়ে আর সন্তানের খবর প্রকাশের পর নায়িকার ওপর দিয়ে বেশ ঝড় বয়ে গেছে। এই ঝড় এমন পর্যায়ে পৌঁছায়, একসময় সংসারের ইতি পর্যন্ত ঘটে।
অপু জানান, শুধু জিমে সময় দিলেই চলবে না, নিজেকে মানসিক চাপ থেকেও মুক্ত রাখতে হবে। মাঝে অনেকটা সময় মনের ওপর দিয়ে ঝড় বয়ে গেলেও এখন আর ওসব নিয়ে মোটেও ভাবছি না। পুরোপুরি চাপমুক্ত থাকার চেষ্টা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com