বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

কিসের ‘ভয়ে’ অভিনয় থেকে দূরে ছিলেন বিপাশা?

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৮ বার পঠিত

অনলাইন ডেস্ক:২০১৫ সালের পর আর রূপালি পর্দায় দেখা যায়নি বিপাশা বসুকে। অভিনয় থেকে দূরে থাকার কারণও এত দিন বলছিলেন না। সম্প্রতি ‘আদাত’ ছবিতে নাম লিখিয়ে নীরবতা ভেঙেছেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী।

তারকাখ্যাতির ভয়ে অভিনয় থেকে দূরে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বিপাশা বলেন, ‘আমি কখনো হতাশ মানুষ নই। সবসময় নিজের নিয়মে চলেছি। তারকাখ্যাতির ভয়ে নয়; প্রাসঙ্গিকতা হারানোর ভয়ে অভিনয় থেকে দূরে ছিলাম।’

প্রথম ছবি ‘আজনাবি’ করার পর অভিনয়ে নিয়মিত হন বিপাশা। এরপর নো এন্ট্রি, অল দ্য বেস্ট, বাঁচনা অ্যাই হাসিনো, রেস, ধুম টু, ফির হেরা ফেরি, হাম কো দিওয়ানা কার গায়ে, জিসম, আঁখে, এবং রাজ’র মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করেন।

এত দিন বাদে অভিনয়ে ফেরার প্রাক্কালে বিপাশা বলেন, ‘আমার চাওয়া সব সময় কম। শুরু থেকেই আমি এমন। সব সময় ভেবেচিন্তে সামনে পা বাড়াতে চাই।’

৪০ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৬ সালে বিয়ে করেন করণ সিং গ্রোভারকে। নতুন ছবি ‘আদাতে’র মাধ্যমে দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।

অভিনয় বিপাশার প্যাশন ঠিকই, কিন্তু সংসার তার কাছে সবার উপরে, ‘আমি সেই ১৫ বছর বয়স থেকে কাজ করছি। স্কুলে থাকতে মডেল হয়েছি। ১৯ বছর বয়সের পর প্রথম ছবি করি। এখন আমার কাছে সংসার সবার আগে। বিয়ের পর যাদের সঙ্গে যুক্ত হয়েছি তাদেরকে নিয়ে প্রচুর সময় কাটাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com