মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

হযরত শাহ জালাল ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতে স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৯ বার পঠিত

ডেস্ক রিপের্টি : সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

গতকাল শনিবার বিকেল ৩টার সময়  তিনি হযরত শাহজালাল (রহ.)এর মাজার জিয়ারত করেন। সেখানে মাজারের নারী এবাদতখানায় ১৫ মিনিট অবস্থান করে মোনাজাত করেন। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন।

এর আগে দুপুর ১ টা ২০ মিনিটে নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে সিলেট এসে পৌঁছান তিনি। তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগের নেতারা।

পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে যান। সেখানে মধ্যহ্নভোজ শেষে মাজার জিয়ারতে আসেন।

স্পিকারের সফরকে ঘিরে সকাল থেকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিমানবন্দরসহ দুই মাজারের আশেপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মূসা বলেন, ‘স্পিকারের সফরকে ঘিরে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com