মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বিশ্বনাথে বিদেশী মদসহ ডিবি পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৭৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের ডিবি পুলিশ।মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে এসআই শহীদুল ইসলামসহ একদল ডিবি পুলিশ বিশ্বনাথ থানা এলাকার লামাকাজী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত মাহাতাব পুর সাকিন অর্থ সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উত্তর পাশ থেকে হাফিজুর রহমান (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ভারতীয় বিদেশী মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর বিশ্বনাথ থানা দিন কাজির গাও গ্রামের আব্দুল আহাদের ছেলে । ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, চলমান সংকট মোকাবেলার পাশাপাশি মাদক উদ্ধার সহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সিলেট জেলা পুলিশ বিশেষ ভাবে তৎপর রয়েছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আবুল কালাম আজাদ বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। ডিবির ওসি আশীষ কুমার জানান, মাদক নির্মূলে পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com