মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

ভারতীয় বিদেশী মদসহ ডিবির হাতে এক যুবক আটক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চাবাগানের টিন বাংলা এলাকার চুনারুঘাট টু মাধবপুর সড়কের দক্ষিণ পাশ থেকে ভারতীয় বিদেশী ২০ বোতল মদসহ অমিত পাল(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ফেব্রয়ারী) বিকেলে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে এসআই মাহমুদুলসহ একদল পুলিশ সুরমা চাবাগানের টিন বাংলা এলাকায় অভিযান চালিয়ে মদসহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত অমিত পাল বিবাড়ীয়া জেলার বিজয় নগর থানার সাতবর্গ( উত্তর হাটি) এলাকার অজিত পালের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ২০ টি কাছের বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতথ্য নিশ্চিত করে ডিবির ওসি মো: আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সুমা চাবাগান এলাকা থেকে মাদক পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ডিবি পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে ভারতীয় বিদেশী ২০ বোতল মদসহ গ্রেফতার করেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com