বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

সাংবাদিকরা সমাজের দর্পণ এডিসি – মো: জসিম উদ্দিন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৩৩ বার পঠিত

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ: অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ জসিম উদ্দিন বলেছেন সাংবাদিকরা সমাজের দর্পণ, অবিচার, ঘুষ,দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্চার থাকেন সর্বদা। তবে অপসাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকারক। একজন প্রকৃত সাংবাদিক সব সময় দেশ ও দশের কথাই চিন্তা করেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহীদ জগত জোতি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। এতে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিআইবি উপ পরিচালক শাহ আলম সৈকত,যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু,পারভেজ আহমেদ ,সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ আল জিনাত। এছাড়া ভার্চুয়ালী অংশগ্রহণ কারী দের উদ্দেশে বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। আলোচনা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ জসিম উদ্দিন প্রশিক্ষণে অংশগ্রহণ কারী সাংবাদিক দের মাঝে সনদ পত্র প্রদান করেন। উল্লেখ্য গত ৫,৬,৭ নভেম্বর সুনামগঞ্জ জেলার ৩৫ জন সাংবাদিক দের, ৮ ও ৯ নভেম্বর স্কুল, কলেজ পড়ুয়া শিশু সাংবাদিকদের এবং ১০,১১, ও ১২নভেম্বর উপজেলা পর্যায়ের সাংবাদিক দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জেলা পর্যায়ের সাংবাদিক দের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত থেকে সনদ পত্র প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com