মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

প্রবাসী দিবস উদযাপন করা হবে, পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৫২১ বার পঠিত
ডেস্ক রেপোর্ট: প্রবাসী দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সরকারিভাবে এটি এখনও উত্থাপিত হয়নি। যতদিন না হয় ততদিন আমরা বেসরকারিভাবে দিবসটি উদযাপন করব। প্রবাসী সপ্তাহ উদযাপন করে দেশের উন্নয়নে প্রবাসীদের কীভাবে সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে চিন্তাভাবনা করছি।

২৮ জানুয়ারি সোমবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনআরবি (নন রেসিডেন্স বাংলাদেশি) ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের এ পরিকল্পনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবার দিবসটি উদযাপন করা হয়।
তিনি বলেন, প্রবাসীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, সে জন্য আমার মন্ত্রণালয় থেকে সবধরনের সাহায্য-সহযোগিতা করব। দেশের ৪৯ ভাগ মানুষের বয়স ২৫ বছরের নিচে। এই জনগণকে আমাদের কাজে লাগাতে হবে।
এ সময় তিনি প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
অনুষ্ঠানে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব দিলারা আফরোজ খান রূপা, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রবাসী ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আলমগীর এবং প্রবাসীসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com