বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

শারজাহ আল নাহদা ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৯৭ বার পঠিত

হাজী আব্দুল বাছিত আরব আমিরাত।। শারজাহ আল নাহদা ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল মঙ্গলবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাত শারজায় আল নাহদার ৪৭ তলা একটি আবাসিক ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট । একই সঙ্গে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন, ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল । তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের কোন খবর পাওয়া যায় নাই। তবে আগুন বেশ বড় আকার ধারণ করছে।স্থানীয় সময় রাত ৯টার দিকে ভবনের ১১ তলা থেকে আগুনের সূত্রপাত। তারপর সেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে নির্মিত এই ভবনটি ৪৭টি তলা আবাসিক ভবন। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির প্রায় সকল তলা ভয়াবহ আগুনে জ্বলছে। ভবনে লাগা আগুনসহ বিভিন্ন বস্তু উড়ে গিয়ে আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ওইসব ভবনের প্রথমে ছাদের উপর আগুন লেগে কিছুক্ষণ পর থেমে যাওয়ায় ভবনগুলো রক্ষা পায়। এছাড়া ওই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com