সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

শ্রীমঙ্গলে অধিক মুল্যে আদা বিক্রির দায়ে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৫০২ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডের মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর ২৫০টাকার আদা ১৫৫ টাকায় বিক্রি করছেন শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা ৷

রোববার (২৬ এপ্রিল) র‌্যাব-৯ এর সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক শ্রীমঙ্গলের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সময় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোড, এবং শ্রীমঙ্গলের পেঁয়াজ, রসুন, আদার পাইকারি আড়ৎসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। উক্ত অভিযানে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে দেখতে পাওয়া যায় ঢাকা শ্যামবাজার বা অন্যান্য স্থান থেকে এই সকল পাইকারি ব্যবসায়ীগণ আদা এনে মূল্য কারসাজি করে অতিরিক্ত দামে আদা বিক্রি করছেন। ঢাকার আমদানিকারক এবং শ্রীমঙ্গল পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের লাভ সহকারে আদার পাইকারি দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারি পরিচালক মো: আল-আমিন ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com