সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

চিকিৎসা সেবায় ডাক্তারদের নিজের গাড়ি দিলেন ব্যারিস্টার সুমন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে নিজের গাড়ি ডাক্তারদের জন্য দিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২৮ মার্চ) নিজ জন্মস্থান হবিগঞ্জের চুনারুঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য গাড়িটি দিয়ে ফেসবুক লাইভে আসেন তিনি। এসময় অন্য বিত্তবান ও নেতাদেরও দেশের ক্রান্তিলগ্নে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান সুমন।

গাড়ি দেয়ার সময় সুমন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও (পিপিই) দেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের।

লাইভে তিনি জানান, যেহেতু তিনি নিজে হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন (বিশেষ দরকারে বেরিয়েছেন), তার গাড়িটি ব্যবহৃত হচ্ছে না, তাই তার গাড়িটি ডাক্তারদের ব্যবহারের জন্য দিয়ে দিয়েছেন। যদি কোনো কাজে লাগে, তবে নিজেকে ভাগ্যবান মনে করবেন।

লাইভে তিনি আরও বলেন, মরতে যদি হয় তাহলে নিজের মাতৃভূমি নিজের জেলা হবিগঞ্জের চুনারুঘাটের বাড়িতে চলে এসেছি, শুনেছি করোনায় মারা গেলে কবরও দিতে চায় না, আমি মারা গেলে যেন নিজের এলাকায় কবর দিতে পারে।

সারাদেশের বিত্তবান ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যাদের ব্যবহার করার জন্য নিজের একটি গাড়ি রয়েছে, এখন তো গাড়ি ব্যবহার করছেন না, আপনারাও চাইলে মানুষের কল্যাণে নিজের গাড়িটা কাজে লাগাতে পারেন।

লাইভ শেষে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু, মরলে শহীদ, বাঁচলে সবাইকে নিয়েই বাঁচেন।’

সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে বেশ পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমন। যেখানেই অনিয়ম দেখেন বা যে অসঙ্গতি চোখে পড়ে, সেটার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাস জানান, ব্যারিস্টার সুমনের মতো মহৎ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো বাংলাদেশ দ্রুত করোনা মুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com