বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

সাংবাদিক আরিফকে মধ্যরাতে সাজা।হাইকোর্ট বেঞ্চে তুলে ধরবেন ব্যারিস্টার সুমন।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪৭৭ বার পঠিত

সেবা ডেস্ক।। কুড়িগ্রামে মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আনতে যাচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। 

শনিবার (১৪ মার্চ) বিকেলে ব্যারিস্টার সুমন বলেন, আগামীকাল ১৫ মার্চ(রোববার) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মধ্যরাতে সাংবাদিককে সাজা দেওয়ার বিষয়টি তুলে ধরবেন।

ব্যারিস্টার সুমন বলেন,‘‘কুড়িগ্রামে যে ঘটনা ঘটেছে, তা ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট দৃষ্টান্ত। কিছু আমলার ক্ষমতার অপব্যবহারের কারণে সরকারের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে।’’ তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আরিফুল ইসলামের পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত রয়েছেন।  

শুক্রবার দিবাগত (১৩ মার্চ) মধ্য রাতে কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য সাংবাদিক আরিফুলের বাসায় জোর করে প্রবেশ করেন। তারা সেখানে কোনো তল্লাশি অভিযান চালাননি। অথচ আরিফুলকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়ার পর তারা দাবি করেন,  তার বাসায় আধা বোতল মদ ও দেড়শত গ্রাম গাঁজা পাওয়া গেছে।  আরিফুলকে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন একটি পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করতে চেয়েছিলেন। আরিফুল এ বিষয়ে নিউজ করার পর থেকে তার ওপর ক্ষুব্ধ ছিলেন জেলা প্রশাসক। 

 সম্প্রতি জেলা প্রশাসনের বিভিন্ন অনিয়ম নিয়ে রিপোর্ট করতে চেয়েছিলেন আরিফুল ইসলাম। এ বিষয়ে জেলা প্রশাসকের অফিস থেকে তাকে বেশ কয়েকবার ডেকে নিয়ে সতর্ক করা হয়।
সূত্রঃ- রাইজিংবিডি ডটকম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com