বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে ডিসি কামরুল হাসান-সুশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত হবে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন: চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে কর্তৃক আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ২০১৯-২০ সেশনে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোর্শেদ’র সভাপতিত্বে ও এসএম মিজান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ, কুলাউড়া লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম রুবেল ও লন্ডন প্রবাসী সাথী মোক্তাদির চৌধুরী কৃষান।

বক্তব্য রাখেন গণপাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, আব্দুল ওয়াদুদ খান, অ্যাডভোকেট, মিজানুর রহমান, আজিজুর রহমান কাজল, হুমায়ুন কবির চৌধুরী, হুমায়ূন কবির মিলন, এহতেরামুল হক সোহাগ, মোঃ নূর উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে ডিসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, সবার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হয়না। যারা চেষ্টা করে ভর্তি হওয়ার সুযোগ পেলেন, তারা সুভাগ্যবান। তাদের জন্য শুভ কামনা। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত হবে। মনে রাখতে হবে লেখাপড়ার বিকল্প নেই।

উপজেলার বাসিন্দা ২৫ জন বিশ্ববিদ্যালয়ে ও ৩ জন মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও বই পাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com