বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

নবীগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯১ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ছালিক মিয়া নামের আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিভিন্ন জাতের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্বে থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ, ওসি অপারেশন আমিনুল ইসলাম, এসআই শামসুল ইসলাম, এসআই সমীরণ চন্দ্র্র দাশ, এস আই ফখরুজ্জামানসহ একদল পুলিশ প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকান থেকে বিভিন্ন সাইজের ৫২ বোতল অফিসার্স চয়েজ ব্লু , ১০ বোতল রয়েল স্ট্রেক, ৮০ বোতল ম্যাগডয়েল নং-১ এবং ২ বোতল সিগনেচারসহ মোট ১৪৪ বোতল মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ছালিক মিয়াকে আটক করার পর তার স্বীকারোক্তিতে দোকানের বিভিন্ন জায়গা থেকে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসেবে উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৫শ টাকা।

এ ব্যাপারে থানার এস আই সমীরণ চন্দ্র দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত ছালিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার (৩১ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আলোচিত এই মাদক ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহর পুত্র। এর আগেও ২০১৬ সালের ১৮ মার্চ ছালিক মিয়া বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালেই মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com