বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

সাতটি পথসভা করলেন জাপা মনোনীত মেয়র প্রার্থী মিলন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৫৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে তিনি গণসংযোগ শুরু করেন। সেখান থেকে মতিঝিল, গোপীবাগ, ধলপুর, টিকাটুলী, রাজধানী মার্কেট, ওয়ারী, জজকোর্ট প্রাঙ্গণ, শ্যামবাজার, সদরঘাট, মিটফোর্ড ও লালবাগে লাঙল মার্কায ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগকালে তিনি সাতটি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ যেমনভাবে জনগণের সেবক হিসেবে কাজ করে ঢাকা মহানগরকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে চেয়েছিলেন, আমিও ঢাকাবাসীর সেবক হতে চাই। আমি নির্বাচিত হতে পারলে ড্রেনেজ সমস্যা, যানজট নিরসন এবং পরিচ্ছন্ন ঢাকা উপহার দিবো ইনশাল্লাহ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা সকলে ভোট দিতে যাবেন। আপনারা সকলে ভোট দিতে গেলে ভোট কারচুপির সুযোগ থাকবে না। মিলনের সাথে এ সময় জাপা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান, মহানগর জাপা নেতা আক্তার হোসেন, এস এম দেলোয়ার সেন্টু, মীর মাকসুদ, কামাল হোসেন মহানগর জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com