বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

চুনারুঘাট দেওরগাছ ইউনিয়নের ওয়ার্ড নির্বাচনে ছাত্রলীগের সভাপতি জসিম বিজয়ী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের ৫নং ওর্য়াডের উপ-নির্বাচনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃজসিম উদ্দিন মোরগ প্রতীকে ৬১১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবুজ ঘুড়ি প্রতীক নিয়ে ৪১০ ভোট পেয়ে ২য়, আফজাল তালা প্রতীকে ৩৯৬ ভোট পেয়ে ৩য়, জিতু মিয়া ভ্যানগাড়ি প্রতীকে ৩১৪ ভোট পেয়েছেন। (৩০ডিসেম্বর) সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। এ ইউনিয়নে ৩টি গ্রাম নিয়ে ৫ নম্বর ওয়ার্ড গঠিত। গ্রামগুলো হচ্ছে- দেওরগাছ, নয়ানী বনগাঁও, দ্বিমাগুরুন্ডা। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৩ । তন্মধ্যে পুরুষ ভোটার ১৫শ ৪ জন। মহিলা ভোটার ১৫শ ৬৯ জন। শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে নির্বাচনের ফলাফল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে গ্রহন করেছেন ৫নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা। বিজয়ী প্রার্থী জসিমের জয়ের খবর শুনে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন তাঁর কর্মী সমর্থকরা। উল্লেখ্য ওই ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য মোঃ রজব আলী মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেম্বার জমিস উদ্দিন নির্বাচনে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com