সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

চা স্টলে প্রকাশ্যে ধূমপান- তরুণী আটক, পরে মুক্তি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৬০৯ বার পঠিত

সেবা ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় চা স্টলে প্রকাশ্যে ধুমপান করার সময় এক তরুণী ও তার বন্ধুকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বানেশ্বর ইউনিয়নের অন্তর্গত ঢাকা-রাজশাহী মহাসড়কের পার্শে অবস্থিত একটি চা স্টল থেকে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে শনিবার সকালে তরুণীর বাবা-মায়ের উপস্থিতিতে মুচলেকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তার বন্ধুকে মাদকসেবনকারী হিসেবে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককের মুচলেকায় মুক্ত তরুণী হলেন রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকার বাসিন্দা জৈনক প্রকৌশলীর মেয়ে এবং তরুণীর বন্ধু রাতুল (২৪) সেও নগরীর চন্দ্রীমা থানা এলাকার ছেলে। এছাড়া পৃথক পৃথক অভিযানে আরো ৫ জন মাদকসেবীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।আটককৃত অন্যরা হলেন, নওগাঁর অনিল চন্দ্র ঘোষের ছেলে দুলাল চন্দ্র ঘোষ (৩০), নাটোরের পূর্ণ চন্দ্র চৌধুরির ছেলে মানিক চন্দ্র চৌধুরি (৩০), ঢাকার আশুলিয়া থানার আহাদ আলীর ছেলে শরিফুল ইসলাম হালিম (৩২), গাজিপুর শিমুল তলী এলাকার তাজুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও চারঘাট থানার ওহেদ আলীর ছেলে রুহুল আমিন (২৫)। থানা পুলিশের দাবি, শুক্রবার বিকেলে ওই তরুণ-তরুণী চা স্টলে বসে প্রকাশ্যে ধুমপান করছিলো। প্রকাশ্যে তরুণীর ধুমপানের দৃশ্য দেখে স্থানীয়রা সমালোচনা করছিলেন। পরে বিষয়টি পুঠিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই পারভেজ হোসেন জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে তরুণ-তরুণীকে আটক করে থানায় এনে তাদের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা থানায় এসে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে তরুণীর বন্ধু রাতুলকে মাদকসেবনকারী হিসেবে ৩৬ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, প্রকাশ্যে ধুমপান করা অবস্থায় আটক তরুণীকে তার বাবা মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে এবং তরুণীর বন্ধুসহ আটক বাকী আসামীদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com