সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

চুনারুঘাটে বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ দুস্কৃতিকারীরা ঘাপটি মেরে বসে আছে তাদের মোকাবেলায় সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫০২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ পরিচালিত হয়। তিনি যে সিদ্ধান্ত দেন, তাই আমরা পালন করি। তাঁর নেতৃত্বেই দল আজ সংগঠিত। বর্তমানে আওয়ামী লীগে লোকের অভাব নেই। এর চেয়েও বেশি জোয়ার ছিল এক সময়। কিন্তু ’৭৫ এর পর আওয়ামী লীগের যখন দুর্দিন ছিল, ওই সুবিধাবাদীদের পাশে পাওয়া যায়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর কিছু সুবিধাবাদী লোক আওয়ামী লীগের ছেড়ে বিএনপিতে চলে যায়। এরকম লোক বর্তমানেও রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহিরে আরো বলেন, দুস্কৃতিকারীরা ঘাপটি মেরে বসে আছে। ষড়যন্ত্র থেমে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিভিন্ন এলাকার তুলনায় চুনারুঘাটে আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত। দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কাধে কাধ মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

এছাড়াও বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আবুল ফজল, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামসহ উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com