রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

শায়েস্তাগঞ্জ পুরান বাজার থেকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৯২ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। (২৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর দেড়টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম এর নেতৃত্বে একদল সিপাই পুরান বাজারস্থ খেলু মিয়ার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার চলিতাবাড়ী গ্রামের আহাদ আলীর ছেলে পাকি মিয়া(৩৫) ও তার সহযোগী চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে তৈয়ব আলী (৪৫) এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা একটি পলিথিন ব্যাগের মধ্যে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ডিউটি অফিসার মোঃ রাজন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের উল্লেখিত ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com