বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

আরো একবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৫৪ বার পঠিত

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি উপভোগ করে আরো একবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হয়েছেন।

শেখ হাসিনা বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দিবা-রাত্রির এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখতে শুক্রবার সকালেই ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আসেন।গোলাপি বলে প্রথমবারের মত অনুষ্ঠিত এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ স্থানীয় সময় দুপুর ১টায় দর্শক ভর্তি ইডেন গার্ডেনে শুরু হয়।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে স্থানীয় সময় ১২ টা ৫৫ মিনিটে ইডেন গার্ডেনে ঘন্টা বাজিয়ে ঐতিহাসিক গোলাপি বলের প্রথম টেস্ট ম্যাচের শূভারম্ভ করেন।

এর আগে, শেখ হাসিনা টসের জন্য বিশেষ গোলাপি কয়েন এবং গোলাপি ম্যাচ বল সংশ্লিষ্ট দলের অধিনায়ক এবং আম্পায়ারদের হাতে তুলে দেন।

দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী টেস্টের ভেন্যু ইডেন গার্ডেনে এসে পৌঁছলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তাকে স্বাগত জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করেই একটি ছাতার নিচে একত্রে কিছুক্ষণের জন্য বসেন।

এরপর শেখ হাসিনা এবং মমতা বন্দোপাধ্যায় মাঠে প্রবেশ করেন এবং উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্যালারি ভর্তি হাজারো দর্শক তুমুল করতালির মাধ্যমে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়। তিনিও হাত নেড়ে করতালির জবাব দেন।

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল হক নিজ নিজ খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এ সময় উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল ১০টা ২৫ মিনিটে ভারত-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে দিনভর সফরে কলকাতা এসে পৌঁছেন। বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর আগে ২০০০ সালের নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ভারতের বিরুদ্ধেই বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচ খেলে। সে সময় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচের উদ্বোধন করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি সে সময় ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেন।

সুত্রঃ বাংলাদেশ জার্নাল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com