শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

শহরে ব্যাপক তদারকি ॥ ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৩৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে নগরীর শায়েস্তানগর, অনন্তপুর, স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ, শ্যামলী, পুরানামুন্সেফী, সংকর সহ চৌধুরীবাজার এলাকায় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ব্যাপক তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় ইনাতাবাদ এলাকায় পেয়েজের মূল্য ২২০ টাকা রাখায় রিজভিয়া স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদহীন পন্য রাখার অপরাধে চৌধুরী বাজার এলাকায় সুবিনয় স্টোরকে ২ হাজার টাকা এবং প্রীতুষ পালকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসআই উগ্য এর নেতৃতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com