শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শীতে ফিট থাকতে ৫টি ফল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫৮৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : উত্তরের হিমেল হাওয়ায় ধীরে ধীরে বঙ্গদেশেও জেঁকে বসছে শীত। রাজধানী ঢাকায় এখনও ঠান্ডার রেশ টের পাওয়া না গেলেও এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ দেখা দিয়েছে। সকালে কিংবা সন্ধ্যার পরই গরমের পোশাক পরতে দেখা যাচ্ছে অনেককে। ঢাকায়ও টুকটাক কারও কারও গায়ে শীতের পোশাক চোখে পড়ছে।

ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় এই শীতেও অনেকেরই জীবনযাপনে আসে পরিবর্তন। বদলে যায় খাদ্যাভ্যাস। পরিবর্তন আসে শরীরেও। বাইরের ধুলোবালি আর কুয়াশা ঢাকা বাতাসে ত্বকে দেখা দেয় শুষ্কতা আর রুক্ষতা।

তবে শীতে শরীরকে ফিট রেখে হিট থাকার সহজ ৫টি উপায় আপনিও চাইলে অনুসরণ করতে পারেন। যেখানে ৫ ধরনের ফল শীতে আপনাকে সব ধরনের ক্ষতি ও অস্বস্তি থেকে সুরক্ষা দেবে।

* কমলা : শীতে গ্রামাঞ্চলেও সহজলভ্য হয়ে উঠে কমলা। কমলায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। যা ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি কমলায় থাকা পটাশিয়াম, ফলেট ও ফাইবার শীতে রোগবালাই থেকেও শরীরকে নিরাপদে রাখে।

* সফেদা : শীতে শরীরকে নরম কোমল ও সজীব রাখতে সফেদা হতে পারে উত্তম ফল। সফেদা পেটের মেদ ও অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।

* ডুমুর : ডুমুরে ফিসিন নামে এক ধরনের এনজাইম থাকে। যা দ্রুত খাবার হজম করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও দারুণ কার্যকর এই ফল। ফলে শীতে হজম সমস্যা কাটাতে ডুমুর খান।

* পেয়ারা : প্রায় সারা বছরই পেয়ারা খাওয়া হয়। আজকাল বছরের ১২ মাসই বাজারে পেয়ারা পাওয়া যায়। কিন্তু শীতে যদি কাঁচা পেয়ারা খেতে পারেন তবে ওজন থাকবে নিয়ন্ত্রণে। কারণ কাঁচা পেয়ারায় চিনির পরিমাণ থাকে খুবই কম।

* আঙুর : আঙুরের রস সব সময়ই উপকারী। বিশেষত কালো আঙুরে থাকা রেসভেরাট্রল উপদান শরীরে উপকারী ফ্যাট তৈরি করে। পাশাপাশি দূর করে ক্ষতিকর ফ্যাট।

ধরে নিন শীত শুরু হয়ে গেছে। তাই শরীর ফিট রেখে হিট থাকার আগাম প্রস্তুতিটা এখনই নিয়ে নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com