সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

চুনারুঘাট থানা পরিদর্শনে সন্তোষ প্রকাশ ডিআইজি কামরুল হাসান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৮৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট থানা পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল হাসান। (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট থানা পরিদর্শনে আসার পর থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে তিনি কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় করে সন্তষ্টির প্রকাশ করেন। সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল হাসান আসার পর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ ও থানা কর্তৃক ফুল দিয়ে উষ্ণ অর্ভ্যথনা জানানো হয়। পরে তিনি থানার কার্যক্রম ও কম্পাউন্ডটি ঘুরে দেখেন। মুলত নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই তিনি পরিদর্শনে আসেন বলে চুনারুঘাট থানা কর্তৃপক্ষ জানায়। এইদিন তিনি চুনারুঘাট থানা ছাড়াও উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শনে যান। এসময় তিনি চুনারুঘাট থানা এলাকার আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ে সন্তোস প্রকাশ করেন এবং থানা পুলিশের কর্মকান্ডের প্রতি কিছু দিক নির্দেশনাও প্রদান করেন।
এছাড়াও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের প্রতি আরো বেশি নজরদারির কথাও বলেন বলে জানান ওসি শেখ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, মাধবপুর সার্কেল এএসপি নাজিম উদ্দিন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকসহ থানায় কর্মরত উপ-পরিদর্শক, সহকারী উপ- পরিদর্শক ও অন্যান্য পুলিশ সদস্যগণ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com