বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

বুলবুল ‘কিছুটা দুর্বল’, তবে শঙ্কা কাটেনি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪০৮ বার পঠিত

জার্নাল ডেস্কঃ ঘূর্ণিঝড়র ‘বুলবুল’র শক্তি কিছুটা কমেছে। এরপরেও তা ১১০ কিলেমিটার গতির শক্তি নিয়ে উপকূলে আঘাত হানবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ফলে ক্ষয়ক্ষতির শঙ্কা কাটেনি।

আবহাওয়াবিদ আয়েশা খানম শনিবার রাত ৮টায় ঝড়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় হলেও উপকূলের ২০০ কিলোমিটারের কাছাকাছি আসার মধ্যে বুলবুলের শক্তি কিছুটা কমেছে। ঘণ্টা তিনেক আগেও ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার ছিল। গতি এখন কিছুটা কমেছে। ঘূর্ণিঝড়ের চারপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি এখন উপকূলের কাছাকাছি জানিয়ে আয়েশা খানম বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানা এখনও শুরু করেনি। এখন উপকূলের কাছাকাছি। মধ্যরাতে অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমকালে ঘণ্টায় ১০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার ঝড় বয়ে যাবে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

রাত ৮টায় ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
সুত্রঃ বাংলেদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com