সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

অতিরিক্ত সচিব হলেন হবিগঞ্জের ৩ কৃতি সন্তান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের তিন কৃতি সন্তান সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তারা হচ্ছেন, মোঃ শফিউল হক, মোঃ ফারুকুজ্জামান ও মোঃ আনোয়ার হোসেন। গতকাল রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। মোঃ শফিউল হক হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে। তার পিতা মরহুম সিরাজুল হক বৃন্দাবন সরকারী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পদোন্নতির পূর্বে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে কর্মরত ছিলেন। অপর দিকে মোঃ ফারুকুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিষা গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম আঃ রহমান। তিনি রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। এছাড়া মোঃ আনোয়ার হোসেন মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। তিনি সড়ক ও জনপথ বিভাগে যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। তারা তিনজন ১১তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com