শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাহুবল অনার্স কলেজে মাদক জুয়া নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণ র‌্যালী

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৪৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : মাদক, জুয়া, ইভটিজিং ও সামাজিক বখাটেপনার বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বাহুবল অনার্স কলেজে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘

বাহুবল উপজেলায় মাদক, জুয়া নিয়ন্ত্রণের জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রমের’ অংশ হিসেবে এ কার্যসূচী অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর দুপুরে কলেজের শিক্ষকমন্ডলী-শিক্ষার্থী সমন্বয়ে আয়োজিত র‌্যালীতে নেতৃত্ব দেন অধ্যক্ষ আব্দুর রব শাহীন।

এর আগে এইচএসসি ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বাহুবল ‘গ্রীণ লাইফ টেকনিক্যাল ইনস্টিটিউট’ এর পরিচালক ও ৩নং সাতকাপন ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সাঈদ আহমদ।

প্রোগ্রামটি বাস্তবায়নে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের শিক্ষক আব্দুর রকিব। সহযোগিতা করেন শিক্ষক সাইফুল ইসলাম, হারুনুর রশীদ, জালাল উদ্দিন, সুজিত দেব, অশুক রায়, আবুল কালাম, মাহমুদ আলম, শামছুল ইসলাম প্রমুখ.
উল্লেখ্য, উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে উদ্বুদ্ধকরণ কার্যক্রম টিম উপজেলার বাহুবল সদর, নন্দনপুর বাজার, কটিয়াদি বাজার, মিরপুর বাজার, আলিফ সোবহান চৌধুরী কলেজের সামনে, রশীদপুর বাজার, হামিদনগর, ডুবাঐবাজার, পুটিজুরী, স্নানঘাট, সোয়াইয়া বাজার, মানিকা বাজার ও গোসাই বাজারে দর্শনীয় স্থানে সুপ্রসস্থ ব্যানার লাগিয়ে দেয়া হয় এবং এসব প্রতিটি বাজারে বাজারে লিফলেট বিতরণ করা হয় এবং শুক্রবারে জুমা শেষে কোন কোন মসজিদে মুসল্লিদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়েছে।

এরূপ কর্মসূচীটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে ও স্থানীয়দের মাঝে প্রশংসা অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com