বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন চুনারুঘাট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪০১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আলোচনা করার জন্য বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলীর সাথে সাক্ষাত করেন চুনারুঘাট আওমীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বিকাল ৪টায় বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর ঢাকাস্থ মিন্টুরোডের বাসভবনে তারা সাক্ষাত করেন। ৩ ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনায় চুনারুঘাটের কাংখিত বাল্লাস্থল বন্দর দ্রুত বাস্তবায়, ইকোনোকিম জোন বাস্তবায়ন, সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটনশিল্প উন্নয়ন, রেমা-কালেঙ্গা পর্যটন উন্নয়ন, গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী,পর্যটন সচিব ও পর্যটন চেয়ারম্যান-সহ আগামী ২৫ অক্টোম্বর এশিয়ার সবচেয়ে বড় অভয়ারণ্য রেমা-কালেঙ্গা সফরে আসছেন।

তিনি উন্নয়ন কাজ গুলো বাস্তবায়নে সার্বিক সহযোগীতা ও তদারকি করার দায়িত্ব প্রদান করেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুকে। আলোচনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সহ-সভাপতি কাউন্সিলর আব্দুল হান্নান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com