বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

লাখাইয়ে বাস-টমটমের সংঘর্ষে টমটম চালক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ লাখাই সড়কের ভাদিকারা নামক স্থানে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া (৫৫), জাহির (২০), জাকির (২৮), শেফু মিয়া (৩৫) ও আজিজুর রহমান (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, রবিবার দুুপুরে কোর্ট স্টেশন থেকে যাত্রীবাহি একটি বাস লাখাইয়ের উদ্দেশ্যে রওনা হলে বেলা ২টার দিকে ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে সংঘর্ষ বাধে। এতে টমটমটি ধুমড়ে-মুছড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় উল্লেখিতরা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের ফজল মিয়া পুত্র টমটম চালক সাইফুল মিয়া (২৫) নিহত হয়। এছাড়া অপর আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com