বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা সম্পন্ন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে দিনব্যাপী উপজেলা ভিত্তিক আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএফএফর সহযোগিতায় ও এনজিও সেবা’র উদ্যোগে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। মেলা শেষে সেরা স্টল, সেরা দেয়ালিকা ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। সেবা প্রজেক্ট কো-অর্ডিনেটর খালিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, বাংলাদেশ ফ্রিডম ফাইন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোর্শেদ আলম ও সেবার নির্বাহী পরিচালক তানজিনা খানম।মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৩০টি স্টল অংশ নেয়। স্টলের বিচারে প্রথম হয়েছে মিরাশী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে পঞ্চাশ স্কুল এন্ড কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেছে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া মেলায় দেয়ালিকা প্রদর্শনে প্রথম হয়েছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা। এছাড়া কুই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলার পথে উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে দক্ষিনা চরন পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ। বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com