বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

৫ দিনে পুরাতন খোয়াই নদীর আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২২ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ অব্যাহত আছে পুরাতন খোয়াই নদী উদ্ধার কার্যক্রম। এক্সেভেটর মেশিন দ্বারা গত ৫ দিনে প্রায় আড়াইশ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এর মাঝে সরকারী ভাবে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে শতাধিক এবং ব্যাক্তি উদ্যোগে দেড় শতাধিক স্থাপনা ভাঙ্গা হয়েছে। গতকাল শনিবার সারাদিন শহরের জেলা পরিষদ থেকে শায়েস্তানগর এলাকায় চলে এই উচ্ছেদ কার্যক্রম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, সোমবার শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ৪দিন এবং শুক্রবার বন্ধ থাকার পর শনিবার মিলে ৫ দিনে আড়াইশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। আশা করা যায় আরও এক সপ্তাহ সময়ের মাঝে পুরাতন খোয়াই নদী পুরোটাই দখল মুক্ত করা সম্ভব হবে। এছাড়াও নদীর সকল লিজ বাতিল করা হচ্ছে। এদিকে, পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় শহরের পানি প্রবাহের গতি স্বাভাবিক হয়ে আসবে এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে আশা প্রকাশ করেছেন পৌরবাসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com