সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

শায়েস্তাগঞ্জে বন্ধুর সাথে বেড়াতে আসা কিশোরীকে ধর্ষণ ॥ ৩ লম্পট আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ শায়েস্তাগঞ্জে বন্ধুর সঙ্গে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জের ওলিপুর শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের আছকির মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫), তার সহযোগী একই উপজেলার মথুরানগর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের আবু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪০)।

পুলিশ জানায়, সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাসিন্দা ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে শায়েস্তাগঞ্জে বেড়াতে আসে। রাত ১০টার দিকে তারা সুরাবই এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় উল্লেখিত তিনজন তাদের আত্মীয় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওলিপুরে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।

এক পর্যায়ে ওই বন্ধুকে মারপিট করে কক্ষের বাইরে পাঠিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সোহেল। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা এসে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সোহেল, জাহাঙ্গীর ও সিরাজকে আটক করে।

বিষয়টি নিশ্চত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com