বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সিলেট জেলা পুলিশের সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে

নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

সেবা ডেস্ক :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সিলেট জেলা পুলিশের সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে। পবিত্র আশুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আশুরা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সকলের সার্বিক সহযোগীতায় সিলেট জেলার আশুরার কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।

পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্সরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহ্বুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব এসএম আল মামুনসহ ওসমানীনগর থানা আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com