বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

চুনারুঘাটে ডেঙ্গুজ্বরে এক ব্যক্তির মৃত্যু।জানাযা সম্পন্ন।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৩৭৬ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট।চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামের মফিজ উল্লার ছেলে বাবুর্চি আবুল কালাম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেছেন।ইন্নালিল্লাহি…..রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।তিনি ৪ মেয়ে ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।মরহুমের জানাযার নামাজ গতকাল বাদ আছর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।জানাযার নামাজে উপস্থিত ছিলেন অত্র এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ সহ শত শত মুসল্লীয়ান।জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল জানান, সপ্তাহ খানেক পূর্বে ডেঙ্গু ভাইরাস সনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা আবুল কালামকে ঢাকায় রেফার করলে ঢামেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, ইতিপূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ও মুক্তি পাল চৌধুরী নামে এক গৃহবধুর মৃত্যু হলেও দু’জনই জেলার বাহিরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। চুনারুঘাটের বাবুর্চি আবুল কালামই প্রথম ব্যক্তি যিনি জেলার ভিতরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com