শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৫১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ভিংরাজ মিয়া, সোয়েব মিয়া, রহমত আলী, আজিজুর রহমান, সাইদুর রহমান, সেজুল মিয়া, নজরুল ইসলাম, এলাছ মিয়া, আলমগীর, জোটন মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, ওই গ্রামের আব্দুল মন্নাফের পুত্র দুধু মিয়া ও হিরন মিয়ার পুত্র ইমান আলীর মধ্যে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com