মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজের ৪ দিন পর ঢাকার হোটেল থেকে কাপর ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৭১ বার পঠিত

স্টাফ রিফোর্টারঃ শায়েস্তাগঞ্জে নিখোঁজের ৪দিন পর গোপাল চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমাবার সকাল ১১টার দিকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে বংশাল থানা পুলিশ। নিহত গোপাল দাস উপজেলার চরহামুয়া গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে সুমন প্লাজায় ‘বস্ত্র মেলা’ দোকানের মালিক ছিলেন। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আনিছুজ্জামান জানান, ঢাকার নবাবপুর হোটেল ফারুক এর একটি কক্ষ থেকে গোপাল চন্দ্র দাসের লাশটি উদ্ধার করা হয়। এর আগে ২৬ জুলাই গোপাল দাসের ছেলে সাগর দাস বাদী হয়ে তার পিতা নিখোজ হয়েছে মর্মে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই দুপুর ২টায় বাসা থেকে দোকানে ও নবীগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন বলে বের হন। বিকাল ৩টার দিকে অন্য একজনের মোবাইল নাম্বার থেকে স্ত্রীকে জানান তার মোবাইলটি ভুলে বাসায় রেখেছেন। তার আসতে দেরি হবে। তারপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না। ওই নাম্বারে ফোন দিলে জনৈক ব্যক্তি জানায়, তিনি নারায়নগঞ্জে বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না। ওসি আরো জানান, এ ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com