শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

রঘুনন্দন পাহাড়ের অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় পাওয়া গেছে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৬১১ বার পঠিত

নূর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলার সংরক্ষিত বনাঞ্চল রঘুনন্দন পাহাড়ের টিলার বেত বাগানের ভেতরে উদ্ধারকৃত যুবতীর (২৫) এর পরিচয় পাওয়া গেছে। যুবতী শায়েস্তাগঞ্জ নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের নিরাঞ্জন সরকারের মেয়ে সুমা রানী সরকার। সুমার পিতা মাতা চুনারুঘাট থানায় যুবতীর ছবি ও পড়নের কাপড় চোপড় দেখে তার মেয়ে বলে সনাক্ত করেন। গত ৪ জানুয়ারি শুক্রবার শৈলজুড়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোজ হয়। গত ৬ জানুয়ারি চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের মাধবপুর সীমান্তবর্তী এলাকার রতনপুর
কবরস্থান সংলগ্ন বেত বাগানের বেতরে অজ্ঞাত পরিচয়ে যুবতীর লাশ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় শ্রমিকরা। পরে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে বেওয়ারিশ আনজুমানে মুফিদুল হিসাবে লাশ সৎকার করে। সুমা রানীর ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।সুমা রানী বাহ্মণবাড়ীয়ার শরাইল থানার নিয়ামতপুর গ্রামের বাদল সরকারের সাথে বিাবহ হয়। এদিকে স্বামী বাদল সরকারে
সাথে বনিবনা হচ্ছিলনা বলে দীর্ঘ সাত মাস যাবৎ পিত্রালয়ে অবস্থান করছিল। এ ঘটনায় মাতা সন্ধ্যা রাণী সরকার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে চুনারঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সজীব দেব রায় জানান, ধর্ষনের পর হত্যা হয়েছে কিনা ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, কোনো পরকিয়ার ঘটনায় মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা। লাশের পরিচয় ও হত্যার রহস্য জানার চেষ্টা চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে আসামী ধরতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com