সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

আজ শপথ নিচ্ছেন হবিগঞ্জের পৌর মেয়র মিজান ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল ও মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী মেয়র মিজানুর রহমান মিজান, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও মহিলা ভাইস-চেয়ারম্যান কন্ঠশিল্পী মুক্তা আক্তার। মালয়েশিয়া থাকার কারণে শপথ নিতে পারছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। এ ব্যাপারে গাজীউর রহমান ইমরান পরবর্তীতে শপথ নেয়ার জন্য সিলেট বিভাগীয় কমিশনানের বরাবরে লিখিত আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মিজান, ইকবাল ও মুক্তার শপথ অনুষ্ঠিত হবে। এদিকে, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর সন্ধ্যায় হবিগঞ্জ ফিরেই তিনি পৌরসভায় দায়িত্ব গ্রহণ করবেন। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ২৫ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান এবং ১৮ জুন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আব্দুর রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হন। এই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও কষ্ঠশিল্পী মুক্তার আক্তার মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com